আহ্বায়ক কমিটির সভায় সকলকে নিয়ে ক্লাব পরিচালনার সিদ্ধান্ত
সোনালী অতীত ক্লাব খুলনার আহ্বায়ক কমিরির সভা গত ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে ক্লাব সভাপতি শেখ মোঃ
আসলামের সম্মতিতে সর্বজন শ্রদ্ধেয় মোঃ ইউনুস আলী গাজীর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য সূচী অনুযায়ী গত সভার কার্যবিবরণী ও
সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন কমিটির সদস্য প্রাণিপ্রেমী এস এম সোহরাব
হোসেন। অদ্যকার আলোচ্যসূচীর উপর আলোচনায় যুগ্ম আহ্বায়ক যথাক্রমে
আদিলুজ্জামান আদিল, মোস্তাকুজ্জামান, মোঃ মুজিবর রহমান ফয়েজ এক সুরে
বলেন- সোনালী অতীত ক্লাব খুলনার সুনাম, ঐতিহ্য, শান্তি, শৃঙ্খলার স্বার্থে
গঠনতন্ত্র মোতাবেক চলমান রাখতে হবে। নিয়মতান্ত্রিকভাবে মিলে মিশে ক্লাব
পরিচালনার স্বার্থে আগামী কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠনের যাবতীয়
কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় আগামী ১৪
আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত সদস্যপদ নবায়নের জন্য সকলকে
অনুরোধ করা হয়। সেক্ষেত্রে মোঃ মনিরুজ্জামান মহসিন ও প্রাণিপ্রেমী এস এম
সোহরাব হোসেন, মোবাইল নং- ০১৭১১-৩৬১১৯৪, বি.কে রায় রোড, ডালমিল
মোড়, খুলনায় যোগাযোগ করার জন্য সাথে পাসপোর্ট সাইজের এক কপি সদ্য
তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি ও নগদ ২০০/- (দুইশত) টাকা
সঙ্গে আনতে বলা হয়। সভায় আলোচনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সর্বজনাব
খাইবার হোসেন সমেরু, কৃষ্ণ কুমার মিত্র ভীম, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ
আবুল হোসেন আবুল, রেজাউল আহম্মেদ রাজ, মিনা মামুনুর রহমান, শেখ মোঃ
আলমগীর হোসেন, মোঃ ফিরোজ আরেফিন, হাসান তৌফিক মাহফুজ মুন্না,
আব্দুল জলিল, এফ এম অহিদুজ্জামান, সাইদ মহিউদ্দিন বাবু প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির