সোনালী অতীত ক্লাব খুলনার আহ্বায়ক কমিটির সভা গত ২২ আগস্ট ২০২৬ শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে ক্লাব সভাপতি শেখ মোঃ আসলামের সম্মতিতে সর্বজন শ্রদ্ধেয় মোঃ ইউনুস আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য সূচী অনুযায়ী গত সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন কমিটির সদস্য প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। অদ্যকার আলোচ্যসূচীর উপর আলোচনায় যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আদিলুজ্জামান আদিল, মোস্তাকুজ্জামান, মোঃ মজিবর রহমান ফয়েজ এক সুরে বলেন- সোনালী অতীত ক্লাব খুলনার গঠনতন্ত্র মোতাবেক শান্তি-শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে ক্লাব পরিচালনার জন্য সকল সদস্য, সাবেক ফুটবলার, ক্রীড়াবিদদের সদস্যপদ নবায়নের অনুরোধ জানানো হয়।
এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে মোঃ খাইবার হোসেন সমরু, কৃষ্ণ কুমার মিত্র ভীম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আবুল হোসেন আবুল, শেখ মোঃ আলমগীর হোসেন, মিনা মামুনুর রহমান, মোঃ ফিরোজ আরেফিন, হাসান তৌফিক মাহফুজ মুন্না, সাইদ মহিউদ্দিন বাবু, মোঃ মনিরুজ্জামান শওকত প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির