সেনিটারী-ডোর মার্চেন্ট সমিতির নির্বাচন কমিটির সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে সোহরাব হোসেন নির্বাচিত

খুলনা সেনিটারী এন্ড ডোর মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারণ সভায় সংগঠনের আসন্ন নির্বাচন পরিচালনায় তিন সদস্য বিশিষ্ট কমিটির চেয়ারম্যান পদে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসাসিয়েশন কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। তার সহকর্মী হিসেবে উপদেষ্টা সদস্য বিশিষ্ট সাংবাদিক কাজী মোতাহার রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান মনোনীত হয়। তিন সদস্য বিশিষ্ট কমিটিতে চেয়ারম্যান হিসেবে এ্যাডঃ কুদরত-ই-খুদা কে মনোনীত করা হয়। গত ৬ এপ্রিল-২০২৬ সোমবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাপতি মোঃ শেখ সহিদুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ আই.টি সৌমিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের হাতে দায়িত্ব হস্তান্তরপত্রটি তুলে দেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এসাসিয়েশনের অফিস সচিব মোঃ আশরাফুল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির