সূচনা ফাউন্ডেশন(ধানমন্ডি ৩২ নম্বর সড়কে)ইউনুসপন্থী সন্ত্রাসীরা সেটা গুড়িয়ে দেয়,দুদক বলছে, সেটা “কাগুজে প্রতিষ্ঠান”   

দুর্নীতি দমন কমিশন বলছে, তারা সূচনা ফাউন্ডেশনের কোনো স্থায়ী কার্যালয়ের “প্রমাণ পায়নি” এবং তাই এটিকে কেবল “কাগুজে প্রতিষ্ঠান” হিসেবে অভিহিত করছে। অথচ দুদক একটি বিষয়কে উল্লেখ করেনি যে, ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ঠিক পাশেই অবস্থিত সূচনা ফাউন্ডেশন । অফিসটি ২০২৪ সালের আগস্ট ও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইউনুসপন্থী সন্ত্রাসীদের সহিংস হামলার শিকার হয়। অফিসটি ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। শেষ পর্যন্ত পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন -এর অফিসও একই ধরনের হামলার শিকার হয়েছিল।- সজীব ওয়াজেদ জয়।