বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর এক্স
ক্যাডেটদের সংগঠন সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট
সোসাইটি (সুরেক্স) এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল
বিকালে নগরীর একটি অডিটোরিয়ামে সাংগঠনিক আলোচনা
সভার মাধ্যমে এসএম ইব্রাহিম খলিলকে সভাপতি এবং আসাফুর
রহমান কাজলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি
গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে: কর্ণেল (অব:) অধ্যাপক
আনোয়ারুল কাদির (বিটিএফও), সম্মানিত অতিথি ছিলেন মেজর
(অব:) আমান উল্লাহ খান, মেজর (অব:) এমএম আবু হানিফা।
চলতি মাসের ১৫ তারিখ সুন্দরবন রেজিমেন্ট এর আওতাধীন এক্স
ক্যাডেটদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবু সালাম এবং
স্বাগত বক্তব্য রাখেন শেখ রাসেল আহম্মেদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখে
মোঃ কামরুজ্জামান জুয়েল, মোঃ ফারহাজ হোসেন, মোঃ
মুসফিকুর রহমান মারুফ, এসএমজি নেওয়াজ, মোঃ মেহবুব
হাসান মামুন, শেখ ফারহান উদ্দীন, হাসান ইমাম রোমিও প্রমুখ।
সংগঠনের রেজিষ্ট্রেশন, ফান্ড গঠন, কার্যালয় নির্ধারণসহ নানা
বিষয়ে আলোচনা হয় সভায়। উল্লেখ্য ২০০৫ সাল থেকে খুলনায়
বিএনসিসি এক্স ক্যাডেটরা এক্স খুলনা নামে বিভিন্ন সামাজিক,
মানবিক এবং সেবামুলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গতকাল এ
সভায় সকালের উপস্থিতি এবং মতামতের ভিত্তিকে সুন্দরবন
রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) নাম করণ করা হয়। এ
সংগঠনটিতে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের আওতায়ধীন
সকল প্রতিষ্ঠানের এক্স ক্যাডেটরা সদস্য হবেন। খবরঃ বিজ্ঞপ্তির