স্বাস্থ্য খাতের সেবাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ
(এসিজি), সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা, টিআইবি এর আয়োজনে খুলনা মেডিকেল
কলেজ হাসপাতাল এর পরিচালকের সাথে আজ ২৯ এপ্রিল ২০২৬ , সকাল ১০ঃ৩০ মিনিটে পরিচালক এর
কার্যালয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সনাক-খুলনা এর স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আহ্বায়ক
জনাব মোঃ আসাফুর রহমান কাজল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
হাসপাতাল এর পরিচালক জনাব ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম। শুরুতেই অধিপরামর্শ সভার লক্ষ্য ও
উদ্দেশ্য এবং প্যাক্টঅ্যাপ এর মাধ্যমে সংগৃহীত তথ্য ও হাসপাতালের সেবা সম্পর্কে সমস্যা ও
সীমাবদ্ধতা সম্পর্কে উপস্থাপন করেন এসিজি এর সমন্বয়ক শেখ মোঃ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসপাতাল এর পরিচালক জনাব ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম বলেন- ্#৩৯;
প্রতিদিন আমাদের সক্ষমতার ৩ গুণ রোগীদের সেবা প্রদান করতে হয়। এই অবস্থায় সঠিকভাবে সেবা
প্রদান করা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তারপরও আমরা সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা নিয়ে
এই সীমিত সম্পদ ও জনবল নিয়ে কাজ করে চলেছি। আমরা ইতিমধ্যে সেবার মান বৃদ্ধির জন্য বেশ
কিছু কার্যক্রম সম্পন্ন করেছি, বিশেষ করে ওষুধ এর পরিমাণ বেড়েছে, শূন্য পদে ডাক্তার সংখ্যা
বেড়েছে, পাশাপাশি হাসাপাতাল পরিচ্ছন্ন রাখার জন্য স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন সহ বেশ
কিছু পদক্ষেপ নেওয়া হয়েছ্#ে৩৯;। তিনি আরও বলেন সনাক- খুলনা, টিআইবি হাসপাতালের সেবা
প্রত্যাশীদের প্রত্যাশা পূরণ ও সেবার মান বৃদ্ধি করার জন্য যে কাজ শুরু করছে তা প্রশংসনীয়,
এসিজি সদস্যরা আড়ালে থাকা সমস্যা আমাদের সামনে নিয়ে আসছে, যা সমাধান করে সেবার
মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি হাসপাতালে দালালমুক্ত করার জন্য সকলের সমন্বিত
কার্যক্রমের উপর জোর দেন।
সভাপতির বক্তব্যে সনাক-খুলনা এর স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আহ্বায়ক জনাব মোঃ আসাফুর রহমান
কাজল বলেন ্#৩৯;হাসপাতালের পরিচালক মহোদয় এবং তার টিমের সমন্বিত যে প্রচেষ্টা আমরা দেখতে
পাচ্ছি তাতে করে এখানে সেবার মান বাড়বে বলে আমরা মনেকরি। এখানে দালাল মুক্ত করতে গণমাধ্যম
কর্মী , প্রশাসন এবং স্বাস্থ্য সেবার সাথে যুক্ত সকলকে একত্রিত হয়ে কাজ করাটা জরুরি বলে মত
প্রকাশ করেন। আজকের সভায় যে সকল সমস্যা সামনে এসেছে তা সমাধানের জন্য কর্তৃপক্ষকে
তিনি অনুরোধ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ দেন।
অধিপরামর্শ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ
পরিচালক ডাঃ মোঃ আকতারুজ্জামান, উপ পরিচালক ডাঃ সুজাত আহমেদ, সহকারী পরিচালক ডাঃ
কাজী আহসান হাবিব, এসিজি সহ সমন্বয়ক ইভানা হক ইভা, ইয়েস সহ দলনেতা আয়শা সিদ্দিকা
আনহা এবং বিভিন্ন এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির