সিলেট দাফনের ১৭ দিন পর কিশোরের জীবিত উদ্ধার, হত্যা মামলার আসামী কারাগারে

নিউজ ডেস্ক:

সিলেটের ওসমানীনগরে এক কিশোরকে দাফনের ১৭ দিন পর এ জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে তাকে উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ।

এদিকে উদ্ধারের পর নাঈমকে পুলিশ হেফাজতে নিয়ে শনিবার মৌলভীবাজার আদালতে তার জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়। ঠিক কি কারণে সে আত্মগোপনে ছিল, তা সে বিজ্ঞ আদালতের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানিয়েছে। ধারণা করা হচ্ছে; তার রেষ্টুরেন্টের মালিকের সাথে মন-মালিন্যতার জন্য সে আত্মগোপনে থাকতে পারে।

এদিকে নাঈম জীবিত থাকলেও, এই ঘটনায় ইতিমধ্যে হত্যা মামলায় প্রধান আসামি কারাগারে রয়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ী বুলবুল ফকির। তিনি বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা।