ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের বেলফুলিয়ার রাজাপুরে বসবাস করতেন ।
আজ শনিবার দুপুর ২টায় নগরীর বেসরকারি আদদ্বীন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি রোগে ভুগছিলেন।
সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ খুলনা প্রেসক্লাবের সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সদস্য ছিলেন। তিনি দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, সাংবাদিক হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২ ডিসেম্বর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা আরো খারাপ হলে গত সোমবার (১৬ ডিসেম্বর) খুমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে নগরীর বেসরকারি আদদ্বীন হাসপাতালে স্থানন্তর করার পর আজ তিনি মারা যান ।