খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বুধবার
সকালে নগরীর শহীদ হাদিস পার্কস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মৎস্য অধিদপ্তর-খুলনার
সহযোগিতায় মাছের পোনা অবমুক্ত করা হয়।
খুলনার জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ কেসিসি’র সংশ্লিষ্ট
কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে
সোনাডাঙ্গাস্থ সোলার পার্কের পুকুরেও মাছের পোনা অবমুক্ত করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির