সিএনজি অটোরিকশার ‘লুকিং গ্লাস বাইরে বসাতে হবেঃ হাইকোর্ট

নিউজ ডেস্কঃ

হাইকোর্ট সড়ক দুর্ঘটনা কমাতে ২ মাসের মধ্যে সারাদেশে সিএনজিচালিত অটোরিকশায় ভেতরের পরিবর্তে সামনে বাম ও ডান পাশে লুকিং গ্লাস বসানোর নির্দেশ দিয়েছেন ।

গাড়ির ফিটনেস সংক্রান্ত এক রিটের সম্পুরক আবেদনে বিশেষজ্ঞ মতামত নেওয়ার পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩১ জুলাই হাইকোর্টের অন্য একটি বেঞ্চের জারি করা রুল শুনানিতে অংশ নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।