খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর বোন মোছা: নুরুন্নাহার এর মৃত্যুতে এমপির শোক প্রকাশ করেছেন।
জনাব আব্দুস সালাম মূর্শেদী এমপির বোন মোছা: নুরুন্নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার খিলগাঁও চৌধুরী পাড়ায় নিজ বাসভনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ আছরের নামাজের পর খুলনা জেলার রুপসা উপজেলার নৈহাটি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।