ফাইল ছবি ।
নিউজ ডেস্কঃ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী আজ ।দিনটি উপলক্ষে
খুলনায জেলা ও মহানগর বিএনপির নানা কর্মসূচি ঘোষণা করেছে ।
কর্মসূচি সমূহঃ দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে দলীয় কার্যালয় সামনে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি আলোচনা সভা সফল করতে খুলনাবাসীসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনী
বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। জন্ম ও শৈশবে তার ডাক নাম ছিলো কমল। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী। পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীরউত্তম খেতাবে ভূষিত করে।
১৯৭৭ সালের বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।