সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মধ্যরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়লেন

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়লেন । গতকাল বুধবার (০৭ মে) দিবাগত রাত ৩টার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে।

জানা গেছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

উল্লেখ্য, আবদুল হামিদ প্রথম মেয়াদে ২০১৩ সালের ২৪ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি।