সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রসঙ্গে প্রধান বিচারপতিকে জেড আই খান পান্নার খোলা চিঠির কিছু অংশ

মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জেড আই খান পান্নার খোলা চিঠির কিছু অংশঃ  [নিজ ফেসবুক অ‍্যাকাউন্টে খোলা চিঠিটি পোস্ট করেন। (৩.৮.২৫ ইং)]

 

‘বিশেষ করে সাংবিধানিক মামলায় বিচারিক মতামতের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনে ঢাকায় বা এর উপকণ্ঠে সংঘটিত কোন হত্যায় কাল্পনিকভাবে, মামলা দায়েরের একটি অসুস্থ ও অযাচিত ধারা অনুসরণ করে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মিথ্যা, অবিশ্বাস্য ও অগ্রহণযোগ্য ফৌজদারি মামলা করা হয়েছে। তাঁকে গ্রেফতার করে— যেভাবে হাতকড়া পরানো হয়েছে, আদালতে হাজির করা হয়েছে, রিমান্ড মঞ্জুর করা হয়েছে, ইত্যাদি যেকোনও সংবিধানিক-ফৌজদারি-আইনবিজ্ঞানের মানদন্ডে অগ্রহণযোগ্য।’

‘বিচারকদের সুরক্ষার সুপ্রতিষ্ঠিত যেসব বিধিবদ্ধ বা কমন ’ল নীতি রয়েছে, কোনও (প্রধান) বিচারপতির গ্রেফতার তাঁর সুস্পষ্ট লঙ্ঘন। তাই এ ঘটনা আমাদের বিচারিক সংস্কৃতিতে এক কলঙ্কের তিলক হিসেবে দেখা দিয়েছে। এ ঘটনাটি আপনার বিবেককেও আচ্ছন্ন করেছে বলে আমাদের বিশ্বাস।’