খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশিদ খোকনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২রা মার্চ-’২৪ শনিবার ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ সকাল ১১টায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ক্লাবের সকল স্থায়ী সদস্য ও অস্থায়ী সদস্যদেরকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির