ফাইল ছবি।
জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃত্যুটি আত্মহত্যা না হত্যা বিষয়টি
তদন্তের প্রয়োজন। কারণ ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে
সাংবাদিক বুলুর মৃত্যু আত্মহত্যা না হত্যা। সাংবাদিক বুলুর ছোট ভাই নিজেই
এই প্রশ্ন তুলেছেন। ফলে প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে
অধিকতর তদন্ত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা সিভিল
সোসাইটির আহবায়ক এস এম শাহনাওয়াজ আলী, সংগঠনের সদস্য সচিব
সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, গুণীজন স্মৃতি পরিষদের সংগঠক মাসুদ মাহমুদ, নারী
নেত্রী সিলভী হারুণ, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল
ইসলাম, সিপিবির জেলা কমিটির নেতা মিজানুর রহমান বাবু, সুরখালি
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সীপার, কনসেন্সের নির্বাহি
পরিচালক সেলিম বুলবুল, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনীয়ার রুহুল
আমিন হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি সরদার আবু তাহের,
জনউদ্যোগ,খুলনার আহবায়ক ও শিক্ষকনেতা মানস রায়, সাংবাদিক সুনীল দাস,
নারীনেত্রী নূরুন নাহার হিরা, কৃষ্ণা দাশ প্রমুখ। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের
প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। খবরঃ বিজ্ঞপ্তির