খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর বড় ভাই হাবিবুর রহমান খান (৮৫) আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় নগরীর নাজিরঘাটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ যোহর দারুল উলুম মাদ্রাসা মসজিদে নামাজে জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক আসাদুজ্জামান খান রিয়াজ এর বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির