সাংবাদিক আনিস আলমগীর হাইকোর্টে জামিন পেলেন 

নিউজ ডেস্কঃ

হাইকোর্ট সাংবাদিক আনিস আলমগীরকে  একটি মামলায় জামিন মঞ্জুর করেছেন । আজ বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

 

এ দিন আদালতে জামিন আবেদনের ওপর শুনানির করেন আইনজীবী আসলাম মিয়া।

 

উল্লেখ্য,গত বছরের ডিসেম্বর থেকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আছেন সাংবাদিক আনিস আলমগীর।গত ২২ জানুয়ারি তার জামিন নামঞ্জুর করেছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।