শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনে গভীর বেদনাবিধুর দিন। ১৯৭১
সালের এই বিশেষ কালপর্বে আমরা যে সকল বরেণ্য ব্যক্তিকে হারাইয়াছি, তাহাদের
মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময়
গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আনোয়ার পাশা,
সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন
আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, আ ন ম গোলাম মোস্তফা,
সেলিনা পারভীনসহ কয়েক শত লেখক, শিল্পী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও
সাংবাদিক তথা মননশীলতার চর্চাকারী। সাংবাদিকদের উচিত হবে বুদ্ধিবৃত্তিক
চর্চ্চা করা। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানান। এভাবে বললেন
বৃদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় সংগঠনের কার্যালয়ে খুলনা সাংবাদিক
ইউনিয়ন কেইউজে এর উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালিত। খুলনা সাংবাদিক
ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান স¤্রাটের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের
আহবায়ক এনামুল হক, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা
জামাল পপলু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কৌশিক দে, যুগ্ম
সম্পাদক এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, প্রচার ও
সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, সিনিয়র
সাংবাদিক দৈনিক জন্মভূমি ফটো সাংবাদিক দেবব্রত রায়, ফটো সাংবাদিক
কামরুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন
করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির