সরকার ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে শীঘ্রই চালু করছে তিন স্থলবন্দর

নিউজ ডেস্কঃ
সরকার ভারতের সঙ্গে স্থলপথে বাণিজ্য আরও সম্প্রসারণ করতে শিগগিরই খাগড়াছড়ির রামগড়, ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া ও ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া-কড়ইতলিতে স্থলবন্দর চালু করতে যাচ্ছে। নতুন এই তিন স্থল বন্দরের মধ্যে বিলোনিয়া ও গোবড়াকুড়া-কড়ইতলি স্থলবন্দরের অবকাঠামো পুরোপুরি প্রস্তুত। আর রামগড়ে অস্থায়ী অবকাঠামো তৈরি হচ্ছে। অনলাইন।