সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মহিলা দল নেত্রী সুখী-কে দেথতে তার বাসভবনে নগর বিএনপি নেতা আজিজা খানম এলিজা

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত কেসিসি’র ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুখী আক্তার-কে দেখতে তার বাসভবনে যান খুলনা মহানগর মহিলা দলের সাবেক সভাপতি আজিজা খানম এলিজা সহ নেত্রীবৃন্দ।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নগরীর দৌলতপুরস্থ মহেশ্বরপাশা রানা’র মাঠ এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুখী আক্তার ও তার ছেলে-কে দেখতে বাসভবনে যান মহিলা দল নেত্রী আজিজা খানম এলিজা, তিনি সুখী আক্তার এবং তার ছেলের শারীরিক খোজখবর নেন এবং এই নেক্কার জনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল সহ খুলনা মহানগর সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে কথা বলেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর থানা মহিলা দলের সাবেক সদস্য সচিব পারভীন বেগম, সোনাডাঙ্গা থানা মহিলা দলের সাবেক আহ্বায়ক মুন্নি জামান, দৌলতপুর থানা মহিলা দলের আহবায়ক সালমা বেগম, যুগ্ম-আহ্বায়ক মদিনা হাওলাদার, রুমা আক্তার, খানজান আলী থানা মহিলা দলের সাবেক  সদস্য সচিব রেশমি সুলতানা, ১নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি পারভিন বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী সীমি, সোনিয়া, মাহমুদা, অলিভিয়া, নাসরিন, হীরা, সাবিনা, রাবেয়া, মাহফুজা, কণা, নাজনীন, রুপা, নাসিমা, আনোয়ারা, হাওয়া প্রমূখ। খবরঃ বিজ্ঞপ্তির