সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চেম্বারের সভাপতি
সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে
কোন ভুল তথ্য যেন জনগণকে বিভ্রন্তির মধ্যে ফেলে না দেয়। সাংবাদিক
নির্যাতন এবং আপনাদেও অধিকার বাস্তবায়ন করতে হলে নিজের মধ্যে ঐক্য
একান্ত প্রয়োজন। আমরা ব্যবসায়িরা আপনাদের সকল ভালো কাজের সাথে
আছি। দেশের সাথে অঅমরা ব্যবসায়িরা কাজ করে যাবো। আপনারাও দেশের
উন্নয়নের চিত্ত তুলে ধরবেন। তাহলেই দেশে এগিয়ে যাবে। এভাবে বললেন খুলনা
চেম্বার অব কর্মাসের সভাপতি কাজী আমিনুল হক।
আজ দুপুর ১ টায় খুলনা চেস্বার অব কমার্সের কার্যালয়ে নবনির্বাচিত খুলনা
সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে চেম্বারের সভাপতির হাতে ফুল তুলে দেন খুলনা
সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাঈয়েদুজ্জামান সম্রাট ও
সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার
আহবায়ক এস এম হাবিব, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির আহবায়ক মুন্সি
মাহবুবুর আলম সোহাগ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক
ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য
কৌশিক দে বাপী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো:
শাহ আলম, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির সাবেক সভাপতি সুনীল দাস,
খুলনা টিভি রিপোর্টার ইউনিটির সভাপতি বাবুল আক্তার, টিভি রিপোর্টার
ইউনিটির সাধারণ সম্পাদক অভিজিৎ পাল,খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-
সভাপতি মো: আমিরুল ইসলাম, কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল
ইসলাম, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক
মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন
কচি, লিয়াকত হোসেন, মো: শহীদুল হাসান, তরিকুল ইসলাম ডালিম, মো:
আসাফুর রহমান কাজল, রাজু সাহা বিপ্লব, সোহেল রানা, রিংটন মন্ডল,শেখ রমজান
আলী জুয়েল, মুকুল রায়, মো: আমিরুল ইসলাম বাবু, আব্দুর রাজ্জাক, পারভেজ খান,
আরাফাত হোসেন অনীক,মো: জালাল শেখ, রুহুল আমিন, সৈয়দ মোকসেদ আলী
রুবেল প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির