ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদঃ বাগেরহাটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী      

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ (বৃহস্পতিবার) সকালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী ষাট গম্বুজ মসজিদের অনন্য স্থাপত্যশৈলী ও নান্দনিক কারুকাজ ঘুরে দেখেন। তিনি এ স্থাপনাটির বিভিন্ন শৈল্পিক বৈশিষ্ট্য সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রী বলেন, ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ। আমাদের সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্যশিল্প ও ঐতিহ্যের অনন্য পরিচায়ক এই স্থাপনাটি আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছে। এ ধরনের প্রতœতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব। তিনি বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর মূল স্থাপত্যবৈশিষ্ট্য ও ঐতিহাসিক স্বকীয়তা অক্ষুন্ন রেখে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রতœতত্ত্ব অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এসব ঐতিহ্যবাহী স্থাপনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কেবল অতীতের স্মারক নয়, এটি জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার গুরুত্বপূর্ণ ভিত্তি। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রতœসম্পদ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এর যথাযথ প্রচার ও আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর উদ্যোগও জোরদার করা প্রয়োজন।

পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিব, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক, প্রতœতত্ত্ব অধিদপ্তরের খুলনা-বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক ও কাস্টোডিয়ান উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির