শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে বিবৃতিটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াটঃ জয়

নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন,তার মা
শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি । গতকাল রোববার রাতে এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি এ কথা জানান।

সজীব ওয়াজেদ জয় রাত ১১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বার্তা দেন। তিনি লিখেছেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তাঁর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।’