শিশুদের সুস্থতা নিশ্চিতে সরকার কোভিড ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নিয়েছেঃ কেসিসি মেয়র

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শিশুদের জাতির
ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে বলেন, তাদের সুস্থতা নিশ্চিত করতে
বর্তমান সরকার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নিয়েছে।
সরকারের এ প্রশংসনীয় উদ্যোগ মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে
সংশ্লিষ্ট সকলকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারের পাশাপাশি
তিনি জনগুরুত্বপূর্ণ এ কাজে শিক্ষক ও অবিভাবকদের সার্বিক
সহযোগিতা কামনা করেন।
সিটি মেয়র আজ সোমবার বেলা ১১ টায় শেরে-বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য
ভবনে শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন (পেডিয়াট্রিক ফাইজার বায়োএনটেক
কমিরনেটি) ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসি সভায়
প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায়
কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
সভায় আগামী ২৫ আগষ্ট থেকে খুলনা মহানগরী এলাকার প্রাথমিক ও
মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯
ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ্যালার্জি, হৃদরোগ,
জ্বর বা অন্য কোন কারণে অসুস্থ শিশুদের ভ্যাকসিন প্রদান করা হবেনা বলে
সভায় জানানো হয়।
কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী
কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা
(যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ
মনজুরুল মুরশিদ, সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ, ইসলামিক
ফাউন্ডেশনের পরিচালক একেএম ফজলুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা
অফিসার মোঃ জামাল হোসেন ও সহকারী থানা মাধ্যমিক কর্মকর্তা মো:
আল-আমিন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মপরিকল্পনা তুলে ধরেন
স্বাস্থ্য অধিদপ্তরের ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. রিবওয়ান শারিক
সৌর। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.
স্বপন কুমার হালদার ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।
উল্লেখ্য, ক্যাম্পেইনে ৪৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ হাজার ৬’শত ৮২জন
শিশুকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল
করতে ৪’শ ৯৬ জন টিকাদার ও ভলেন্টিয়ার নিয়োজিত থাকবে। খবরঃ বিজ্ঞপ্তির