শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামীকাল যশোর আসছেন

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একদিনের সফরে আগামীকাল ১৩ এপ্রিল যশোর আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৩ এপ্রিল সকাল ১১টায় যশোর পিটিআই অডিটোরিয়ামে যশোর শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি বিকাল তিনটায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পরিদর্শন করবেন। পরে শিক্ষা মন্ত্রী বগুড়ার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির