শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু স্মরণে কেইউজে’র কর্মসূচি

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের
সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক
হুমায়ূন কবীর বালুর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন
মঙ্গলবার। দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে খুলনা
সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) বিস্তারিত কর্মসূচি
গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে
দশটায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে মাল্যদান ও বেলা
১১টায় হুমায়ূন কবীর বালু মিলনায়তনে প্রেসক্লাবের
আলোচনা সভায় যোগদান। খুলনা সাংবাদিক ইউনিয়নের
সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ
জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ
সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ।খবরঃ বিজ্ঞপ্তির