নিউজ ডেস্কঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মো. সাহাবুদ্দিন র প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ।
আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার রাত ১২টা ১ মিনিটে তিনি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়ার পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে, সৃষ্টি হয় শোক ও ভাবগাম্ভীর্যের পরিবেশ।
এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশপাশের এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।