নিউজ ডেস্কঃ
পুলিশ
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে । আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে থানা ভবনের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওসি আল–আমিনের বাড়ি বরিশালের মুলাদী এলাকায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন।
গনমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, জাজিরা উপজেলা সদরে থানা ক্যাম্পাস অবস্থিত। সেখানে চারতলা একটি ভবনে থানার কার্যক্রম চলছে। ওই ভবনের একটি কক্ষে থাকতেন ওসি আল–আমিন। আজ বেলা সোয়া একটার দিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পান, ওসি আল–আমিনের দেহ তাঁর থাকার কক্ষের একটি জানালার সঙ্গে ঝুলছে।
পরে থানায় কর্মরত অন্য পুলিশ কর্মকর্তারা বিষয়টি শরীয়তপুরের এসপিকে জানান। খবর পেয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও এসপি নজরুল ইসলাম জাজিরা থানায় যান।
শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ওসি আল–আমিনের গলায় গামছা প্যাঁচানো ছিল। তাঁর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তথ্যঃ অনলাইন।