লঘুচাপ আরও ঘণীভূত হয়ে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

আবহাওয়া ডেস্কঃ
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে । লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশে এলাকায় অবস্থান করছে। এদিকে সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।
পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে। তথ্যঃ বাসস।
এদিকে আজ রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ।