র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠানতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন

নিউজ ডেস্কঃ
র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন।

জানা গেছে, আজ শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তারা হলেন—রোমানা রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী।

আ. রউফ চৌধুরীর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে।