ফাইল ছবি।
রেলপথমন্ত্রী মোঃনূরুল ইসলাম সুজন এক দিনের সফরে ১৪ অক্টোবর শনিবার খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৪ অক্টোবর সকাল সাড়ে ১১টায় খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের এলাইনমেন্ট (সেতু নম্বর-১০) পর্যন্ত মোটর ট্রলিযোগে পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় প্রকল্পের মোহাম্মদ নগর রেলওয়ে স্টেশন পরিদর্শন এবং দুপুর একটায় মোহাম্মদ নগর থেকে বাগেরহাট জেলায় নবনির্মিত মোংলা রেলওয়ে স্টেশন পর্যন্ত মোটর ট্রলিযোগে পরিদর্শন করবেন। ঐদিন বিকালে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে মোংলা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির