রূপসা উপজেলায় কাজদিয়া মডেল স্কুলে আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার উদ্যোগে শিক্ষার্থীদের বৃক্ষ বিতরণ ও রোপণ

গত ৫ জুন বিশ^ পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে মাসব্যাপি আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার উদ্যোগে রূপসা উপজেলার কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থীদের মাঝে সুপারির চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও ২০১১ সালে খুলনা বিভাগীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাসুদ মাহমুদের সভাপতিত্ব্ েএ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রূপসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিইও মোঃ মাসুদ রানা, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাবানা, সহকারী শিক্ষক উম্মে আসমা, মোস্তাফিজুর রহমান, আনিচুর রহমান, দিলারা খানম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের আয়োজক মাসুদ মাহমুদ সভায় অবহিত করেন বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপি দেশের বিভিন্ন উপজেলা ও জেলায় শিক্ষার্থীদের মাঝে সুপারীর চারা ও বিদ্যালয় প্রাঙ্গণে দশ হাজার বৃক্ষরোপন করা হবে। খবরঃ বিজ্ঞপ্তির