রুপসার জাবুসা-নারানখালি রাস্তা সংস্কারের কাজটি দীর্ঘদিন বন্ধ।।পুনরায় কবে শুরু হবে!

ছবিঃ জাবুসা চৌরাস্তা ।

প্রতিবেদকঃ
খুলনার রুপসা উপজেলাধীন জাবুসাগ্রাম সংলগ্ন একমাত্র জনসাধারণের চলাচলের রাস্তার কাজটি অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

জনশ্রুতি আছে বিগত মাস ছয়েক আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ( বড় অংকের )রাস্তা সংস্কারের চলমান কাজটি হঠাৎ বন্ধ করে দেয়।ইজিবাইক চালকদের সাথে এবং স্থানীয়দের আলাপ করে জানা গেল -নিম্নমানের ইটের খোয়া এবং রাস্তা সংস্কারের সস্তা সরঞ্জাম ব্যাবহার করা কালীন স্থানীয়রা চলমান কাজের প্রতিবাদ করায় উক্ত কাজটি বন্ধ হয়ে যায়।

কথিত রয়েছে – উক্ত ঠিকাদার সাহেব ক্ষমতাসীন সরকারের একজন আশীর্বাদ পুষ্ট প্রভাবশালী ব্যাক্তি।যে জন্য জাবুসা- নারানখালী অসমাপ্ত রাস্তাটি খোয়া তোলা থাকায় জান চলাচলে প্রতিনিয়ত অসুবিধা হচ্ছে।

প্রসঙ্গত, আসন্ন শীতের মৌসুমে খুলনা মহানগরীর বিভিন্ন জায়গায় কেসিসির অসমাপ্ত ও উন্নয়ন কাজ চলমান রয়েছে।কিন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জাবুসা- নারানখালীর অন্যতম জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজটি পুরোপুরি বন্ধ রয়েছে। স্থানীয়রা মনে করছেন- আগামী ১ বছরের মধ্যেও অসমাপ্ত কাজটি হবে বলে মনে হয় না।তারা মনে করেন- দেশের জাতীয় নির্বাচন চলে আসলে তখন এ জাতীয় বিষয় গুলো নির্বাচনী প্রতিশ্রুতিতে চলে যায় ।