নিউজ ডেস্কঃ
গতকাল ৩০ জুন ২০২৫ (সোমবার) দিবাগত রাতে সেনাবাহিনীর যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকাতে একটি যৌথ অভিযান পরিচালিত হয় । অভিযানে
৩ টি পিস্তল, ১ টি রিভলবার, ১১ রাউন্ড পিস্তলের গুলি এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিবিধ সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী দল আল-আমিন গ্রুপের আনিস এবং হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। জানাগেছে, সন্ত্রাসী দলটি মীরহাজিরবাগ এলাকায় মাদক ব্যবসা চাঁদাবাজি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।