নিউজ ডেস্কঃ
রাজধানীর মিরপুরে প্যারিস রোডে সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশের ধারণা দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে । নিহতের মাথা থেঁতলানো ছিল। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জানা গেছে, মিরপুরের প্যারিস রোডে সিটি করপোরেশনের ৬ তলা মার্কেটটি দশ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দুর্গন্ধের সূত্র ধরে মার্কেটের নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা।
এক প্রত্যক্ষদর্শী গনমাধ্যমকে বলেন, আমি এখানে লাশ দেখে ৯৯৯-এ কল দিই। খবর পেয়ে পুলিশ আসার পর সেনাবাহিনীর জন্য অপেক্ষা করা হয়। পরে সেনাবাহিনী এলে যৌথভাবে ভেতরে টিম পাঠিয়ে সার্চ করে নিশ্চিত হয় যে, সেটা মানুষেরই লাশ।
জানা গেছে,, নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি।
নিহত সুমনের বাড়ি বরিশালের মুলাদিতে। আমরা পরবর্তী তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিস্তারিত বের করতে সক্ষম হবো বলে আশা করছি।