নিউজ ডেস্কঃ
রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুছাব্বির নামের একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের পেটে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।