নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) আঞ্চলিক দুটি দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। আজ
শুক্রবার (৬ জুন) সকালে রাঙামাটির
বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় আধিপত্য লড়াইকে কেন্দ্র করে
বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি নামক দুর্গম গহীনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ইউপিডিএফ ও জেএসএস এই দুই আঞ্চলিক দলের মধ্যে সকাল থেকে থেমে গোলাগুলি চলে। এতে একজন নিহত ও শিশুসহ আহত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
নিহত ব্যক্তি ইউপিডিএফের এরিয়া কমান্ডার রিপেল চাকমা। আর আহতদের মধ্যে শিশু প্রজ্ঞা চাকমা (৫) নাম জানা গেছে। মরত চাকমা নামে ইউপিডিএফ সদস্য আহতের খবর পাওয়া গেছে। অন্য একজনের নাম এখনও জানা যায়নি।