বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা চালনা পৌর শাখার বিপ্লবী যুগ্ন আহবায়ক মোঃ রমজান গাজীর মমতাময়ী মাতা গত ১১-০৩-২০২৬ইং তারিখ আনুমানিক রাত ৮টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা কমিটির আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি।
আজ এক শোক বার্তায় নেতৃদ্ধয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন সহযোদ্ধা মো: রমজান গাজীর মাতার মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরা যুবদল পরিবারও গভীরভাবে সমব্যথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরের স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দিন। খবরঃ বিজ্ঞপ্তির