- ফাইল ছবি।
যুবলীগ নেতা মনিরুজ্জামান সাগারের ১ম মৃত্যুবার্ষিকী ২২ ফেব্রুয়ারী ২৩ইং বুধবার। ২০২২ সালের এই দিনে তিনি রহস্যজনক এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। তার ১ম মৃত্যুবার্ষিকীতে বিদেহী আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। বুধবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণ সভা ও দোয়ায় নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।