মিডিয়া চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত

ছবিঃ সংগৃহীত ।

নিউজ ডেস্কঃ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না।

প্রথম কর্মদিবস রোববার (১১ আগস্ট) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এই অবস্থা হয় না। মিডিয়া বারবার বলেছে কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি।

তিনি বলেন, টকশোতে জ্ঞান-গর্ভ কোনো আলোচনা হয় না। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরে না। একটা দেশ তখনই ডোবে যখন মিডিয়া সত্যি কথা বলে না।

এম সাখাওয়াত আরও জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগ না দিলে ধরা হবে তারা চাকরিতে ইচ্ছুক নন ।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক। কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতকারী৷ এসবের বিচার হওয়া উচিত। মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত।