মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেনঃ নজরুল ইসলাম মঞ্জু 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার বেলা ১১টায় নগরীর খালিশপুরস্থ বিআইডিসি রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশ^ পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও বেসরকারি সংস্থা সুজন-এর সহযোগিতায় পরিবেশ সুরা মঞ্চ-খুলনা বৃক্ষরোপণের এ কর্মসূচি গ্রহণ করে।

 

কেসিসি প্রশাসক সড়কের ডিভাইডারে একটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। কেসিসিও মহানগরীজুড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। কেসিসি’র এ উদ্যোগে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রত্যেককে কমপক্ষে ১টি করে হলেও বৃক্ষ রোপণের আহবান জানান।

 

সুজন-এর খালিশপুর থানা কমিটির সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সমাজসেবক নিজামুর রহমান লালু, এড. ফজলে হালিম লিটন, বিপ্লবুর রহমান কুদ্দুস, লিটন খান, পরিবেশ সুরা মঞ্চের সদস্য খলিলুর রহমান সুমন, ছায়াবৃরে প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, কেসিসি’র এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীন, সাংবাদিক নেতা নুর হাসান জনি, সহকারি কনজারভেন্সী অফিসার মোঃ আব্দুর রকীব, মো: জিয়াউর রহমান, ছাত্র নেতা আবু সালেহ শিমুল, সুজন-৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলমগীর হোসেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

কর্মসূচির আওতায় খালিশপুরস্থ বিআইডিসি রোডের ডিভাইডার, প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখস্থ সড়ক, মুজগুন্নী মহাসড়কে বিভিন্ন প্রজাতীর বৃক্ষ রোপণ করা হয়। এর আগে সংস্থাটির উদ্যোগে বৃক্ষ রোপণে সর্বস্তরের জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি সচেতনতামূলক র‌্যালী বের করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে র‌্যালীটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খালিশপুরের ৭নং ওয়ার্ডের কাশিপুর ও ৯নং ওয়ার্ডের বয়রা হাউজিং এলাকার বিভিন্ন রাস্তা, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। একই সাথে তিনি আধুনিকায়নের লক্ষ্যে খালিশপুর শিল্প এলাকার বিজেএমসি’র মালিকানাধীন কবরস্থানটিও পরিদর্শন করেন। খবরঃ বিজ্ঞপ্তির