মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ২০ মে

২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের সহযোগিতায় ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২০ মে বিকাল চারটায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাংকন প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি বা সমমান, বিষয়: দেশকে ভালবাসি, মাদককে না বলি, মাধ্যম: জলরং বা প্যাস্টেল রং। খ-বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি, বিষয়: মাদকমুক্ত সুখী জীবন, মাধ্যম: জলরং বা প্যাস্টেল রং। গ-বিভাগ অষ্টম শ্রেণি থেকে ১০ম শ্রেণি বা সমমান, বিষয়: মাদকমুক্ত তারুণ্য, নিরাপদ ভবিষ্যত, মাধ্যম: জলরং বা প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।

উল্লেখ্য, অংশগ্রহণকারী প্রতিযোগিকে কার্টিজ পেপারের পিছনে নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল, বিভাগ, ঠিকানা/পত্র যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় শুধু কাগজ সরবরাহ করবে এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ শিশুদের সাথে আনতে হবে। খবর; বিজ্ঞপ্তির