আজ দুপুরে ময়ূর নদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খুলনা শাখার উদ্যোগে বাংলাদেশ নদী কমিশন বরাবর স্মারকলিপি খুলনা জেলা প্রশাসনের নিকট প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) খুলনা শাখার সমন্বয়কারী পরিবেশবিদ অ্যাড: মোহাম্মদ বাবুল হাওলাদার, খুলনা নাগরিক আন্দোলনের মহাসচিব মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন,আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, গন সংহতি আন্দোলন খুলনা জেলা শাখার আহ্বায়ক মুনির চৌধুরী সোহেল, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বিশিষ্ট কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এফ এম মনিরুজ্জামান, খোদেজা ফাউন্ডেশনের খ ম শাহিন, প্রবর্তন খুলনার সমন্বয়কারী শিরীনা পারভীন, সুন্দরবন, নদী ও দক্ষিবঙ্গ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার , অভিনয় শিল্পী সুমা বড়াল ও সোনিয়া খাতুন প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির