ছবিঃ মঞ্চ-৭১’ এর আলোচনা সভা লতিফ সিদ্দিকীসহ কয়েকজন হেনস্থা ও মব সন্ত্রাসের শিকার।
নিউজ ডেস্কঃ
মঞ্চ-৭১’ এর আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও বঙ্গবীর কাদের সিদ্দীকির ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে প্রথমে অবরুদ্ধ করা হয়।
পরে তাদের নানা ভাবে লাঞ্ছিত করা হয়। প্রকাশ করা আবশ্যক, মঞ্চ-৭১’ এর আলোচনা সভার কয়েকজন আজ মবসন্ত্রাসেরও শিকার হয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে পুলিশ গনমাধ্যমকে জানিয়েছেন ,লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম ড. কামাল হোসেন।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকী ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন এবং ‘মঞ্চ ৭১’ এ আগতদের নানাভাবে হেনস্তা করে ।
সর্বশেষ তথ্য অনুযায়ী লতিফ সিদ্দীকি ও ঢাবি আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)সহ অন্তত ১১ জন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রয়েছেন।