ভারতের আত্রেয়ী নদী ভেংগে যাওয়ায়, বাংলাদেশে বন্যার আশংকা

নিউজ ডেস্কঃ
প্রায় একবছর আগেই আত্রেয়ী নদীর ওপর এই বাঁধ নির্মণের কাজ সম্পন্ন হয়েছিল। আর গত ২০ মে ভোররাতে বাঁধের প্রায় ৪০ ফুট অংশ ধসে পড়ে। এই আত্রেয়ী নদী বাংলাদেশ হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করে এবং পরে আবার সেটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে।

বর্ষা এখনও আসেনি। তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে গিয়েছে গতকাল। উল্লেখ্য, প্রায় একবছর আগেই আত্রেয়ী নদীর ওপর এই বাঁধ নির্মণের কাজ সম্পন্ন হয়েছিল। আর এর মধ্যেই বাঁধ ভেঙে গিয়েছে। এদিকে দাবি করা হচ্ছে, এই বাঁধ ভেঙে পড়ায় প্রভাব পড়তে চলেছে পড়শি বাংলাদেশেও।

২০২২ সালে আত্রেয়ী নদীর বাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল বালুরঘাটের চকভৃগুতে। ২০২৪ সালে বাঁধের কাজ সম্পন্ন হয়েছিল। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই বাঁধের গার্ডওয়াল ভেঙে গিয়েছিল। সেই জায়গায় বালির বস্তা ফেলে মেরামতির কাজ চলছিল। এই আবহে গত ২০ মে ভোররাতে বাঁধের প্রায় ৪০ ফুট অংশ ধসে পড়ে।

এই আত্রেয়ী নদী বাংলাদেশ হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করে এবং পরে আবার সেটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এদিকে বাঁধ ভেঙে যাওয়ায় বালুরঘাটের দক্ষিণে বাংলাদেশে আত্রেয়ী নদীর জলস্তর বেড়েছে। এর জেরে বাংলাদেশে আত্রেয়ী নদীর তীরে থাকা মানুষজনে রওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্লাবিত হতে পারে চাষ জমি। তথ্যঃ হিন্দুস্তান টাইমস।