ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন।বিগত সময়ে তিনি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ব্যারিস্টার মইনুল হোসেন ক্যানসারে ভুগছিলেন।যে জন্যে তিনি কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় বারিধারা মসজিদে প্রথম জানাজা এবং বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি আইন, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে মইনুল হোসেনের বয়স হয়েছিল ৮৪ বছর।