বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  যুবদল খুলনা জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত

জাতির অভিভাবক, আপোষহীন দেশনেত্রী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা জেলা যুবদল স্মৃতিচারণমূলক সভার আয়োজন করে। জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি‘ র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সিনিঃযুগ্ম আহবায়ক, আব্দুল্লাহেল কাফী সখা, যুগ্ম আহবায়ক- গোলাম মোস্তফা তুহিন, জাবির আলী, মোঃ রুবেল মীর, মাশকুর হাসান ফ্রান্স, অহিদুজ্জামান সোহাগ, তানভীর আহমেদ সুমন, আলমগীর হোসেন লালন, এস এম জাহিদুর রহমান শোভন, মোমিনুর রহমান সাগর,  ইয়ারুল ইসলাম রিপন, তায়েফ উদ্দিন দারা, জিহাদুল হক জিহাদ, তৌহিদুর রহমান শান্ত,সদস্য – রাসেল আহমেদ নাসিম, সেলিম  চৌধুরী, আমিন গাজী নয়ন, হাবিবুন্নবী পীর আলী, মাহমুদুল হাসান মিঠু, বশির আহমেদ শাহীন, মোস্তাফা খালিদ, মোস্তাফিজুর রহমান আজিবর, এ্যাড. আ. ফ. ম মুক্তারুজ্জামান মুক্তা, আসাদুজ্জামান সুমন, আব্দুল্লাহ মামুন রাজু, শাওন ইবনে আকবর, মাসুদ রানা, রাসেল শেখ, বদরুজ্জামান শেখ বাবু, মফিজুল ইসলাম, মোক্তাদির বিল্লাহ, শেখ ফারুক, পাপ্পু মীর, শেখ হাফিজুর রহমান বাবু, এসএম নাসির উদ্দীন প্রমুখ।

সভায় সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।

১। আগামী ০৮.০১.২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা বিএনপি অফিসে কুরআন খতম ও দুপুর ১২.০০ টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২। এছাড়া প্রতিটি উপজেলা/থানায় আগামী ০৯.০১.২০২৬ ইং রোজ শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির