বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মুসলিমলীগ নেতৃবৃন্দের শোক

গণতন্ত্রের মা, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বর্ষিয়ান রাজনীতিক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গত কাল ভোর ৬.০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…………রাজেউন)। মরহুমার রুহের মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত দেশবাসী ও পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ মুসলিমলীগ খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ মুসলিমলীগ খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহিদুল ইসলাম, জেলা শাখার সভাপতি প্রফেসর ফকির রেজা উদ্দিন, মহানগর শাখার সভাপতি এ্যাডঃ আক্তার জাহান রুকু, শেখ বাবর আলী, শেখ শাহজাহান, শহর মুসলিমলীগের সাংগঠনিক সম্পাদক এস এম দাউদ ইসলাম, মোঃ আবুল খায়ের, দ্বীন মোহাম্মাদ, এস এম হায়দার আলী, মোঃ সিয়াম আহম্মাদ, নাফিস খান, খেলাফত শ্রমিক মজলিশের সেক্রেটারী মোঃ আবুল কাশেমসহ মুসলিমলীগ মজলিশের সকল নেতৃবৃন্দ।