বীর মুক্তিযোদ্ধা শেখ আজিজুর রহমান বীর প্রতীকের মৃত্যুতে খুলনার আ’লীগ নেতৃবৃন্দের শোক

ছবিঃ বীর মুক্তিযোদ্ধা শেখ আজিজুর রহমান (বীর প্রতীক) ।।

১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোর‌্যাল বীর মুক্তিযোদ্ধা শেখ আজিজুর রহমান বীর প্রতীক (৮২) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার ভোর পাঁচটায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ যোহর রায়ের মহল বায়তুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে রায়ের মহল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ ও অধ্যা. আলমগীর কবির, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী এনায়েত আলী আলো ও  সাধারণ সম্পাদক মো. শাহজাহান জমাদ্দারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আজিজুর রহমান বীর প্রতীকের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।খবরঃ বিজ্ঞপ্তির